- - -

সুশাসনের জন্য নাগরিক শিবপুর উপজেলা কমিটি গঠন

Print News
সুশাসনের জন্য নাগরিক শিবপুর উপজেলা কমিটি গঠন
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর শিবপুর উপজেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিবপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী প্রেস ক্লাবের সদস্য এস  এম আরিফুল হাসান।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি এডভোকেট শামীম হাসান ও এডভোকেট বদরুল আলম, সহ সাধারণ সম্পাদক মোমেন খান ও আজমল হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন আবিল, অর্থ সম্পাদক আতাবুর রহমান সানি, প্রচার সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক রাব্বি সরকার, সাহিত্য ও সাস্কৃতিক সম্পাদক মেহের নিগার মনি।
নির্বাহী সদস্যরা হলেন, হানিফ মাহমুদ, সেতারা বেগম, মো: রাসেল মিয়া, সফিকুল ইসলাম শেখ জুয়েল, মো: তোফায়েল আহমেদ, ইফসিতা ইসলাম, মো: বাশির উদ্দিন, মো: মাহবুবুর রহমান (মাসুদ), নাসির আহমেদ খান, মো: ইকবাল হোসেন ভূঞা।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) নরসিংদী জেলা সম্পাদক হলধর রায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa