- - -

আশেকানে হক ভা-ারী, শোকর-এ মওলা মন্জিলের উদ্যোগে সংগঠনের মাসিক সভা সম্পন্ন

Print News

আশেকানে হক ভা-ারী, শোকর – এ মওলা মন্জিলের উদ্যোগে মাইজভা-ারী দর্শন শীর্ষক আলোচনা, মাসিক সাংগঠনিক সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও লেখক, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভা-ারী।

প্রধান অতিথির বক্তব্যে উনি বলেন- মাইজভান্ডারী ত্বরিকা এই বিশ্ববাসীর জন্য যে মাহাত্ম্য এনেছে, মওলা হুজুর মাইজভান্ডারী (মঃজিঃআঃ) বিশ্ব ব্যাপী যে মাহাত্ম্য ছড়িয়ে দিচ্ছেন সে মাহাত্ম্য বুঝতে হলে আমাদের বিধি তথা সপ্তকর্ম পদ্ধতি মানতে হবে। আমরা যদি বিধির অনুগত হয়ে অনুশীলন করি তা আমাদের চরিত্রে প্রতিফলন ঘটবে।
এছাড়াও তিনি বলেন ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে মওলা হুজুর মাইজভান্ডারী (মঃজিঃআঃ)’র মাহাত্ম্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সংগঠনের প্রয়োজন রয়েছে। সেটার অংশীদারিত্ব পেতে সকলকে আশেকানে হক ভান্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে নির্দেশনা ও তাগিদ প্রদান করেন। এছাড়া তিনি সবাইকে নিয়মিত গাউসুল আজম মাইজভান্ডারী (কঃছিঃআঃ)’র জীবনী গ্রন্থ পাঠের পরামর্শ দেন।

সাধারণ সম্পাদক সৈয়দ গোফরান উদ্দীন ফরহাদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমন। উক্ত আলোচনা সভায় আশেকানে হক ভা-ারী, শোকর এ মওলা মনজিলের ও জ্যোতি ফোরামের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়। সেমা মাহফিল পরিচালনা করেন শোকর-এ মওলা মঞ্জিলের সদস্য রুহুল আমিন সাগর।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa