- - -

গোপালগঞ্জ জেলায় বিভিন্ন এলাকা জুড়ে রয়েছে ভূয়া ডেন্টাল কেয়ার নাম দিয়ে করছে রমরমা বানিজ্য

Print News

গোপালগঞ্জ জেলায় বিভিন্ন এলাকা জুড়ে রয়েছে ভূয়া ডেন্টাল কেয়ার নাম দিয়ে করছে রমরমা বানিজ্য

 

 

গোপালগঞ্জ জেলায় বিভিন্ন এলাকায় রয়েছে ভূয়া নাম সর্বস্ব অনুমোদন বিহীন ডেন্টাল কেয়ার চেম্বার নিয়ে বসেছেন ভূয়া ডেন্টালিস্ট,তাদের অনেকেরই নেই কোনো বিডিএস সার্টিফিকেট, নেই সরকারি কোনো বিধি বিধান,নোংরা পরিবেশে চালিয়ে যাচ্ছে ব্যবসা।
গোপালগঞ্জ সদর উপজেলার পাটিকেল বাড়ী বাজারে গোপন তথ্যের ভিত্তিতে সাংবাদিকেরা তথ্য সংগ্রহে সরজমিনে গেলে এবং স্থানীয় ডেন্টাল কেয়ারের মালিকদের তাদের সাথে কথা বললে তারা বিভিন্নভাবে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।তাদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ সদরের পাটিকেল বাড়ী বাজারে CS ডেন্টাল কেয়ার ডেন্টিস্ট তাপস কুমার বিশ্বাস, ডি এস এ ডেন্টাল কেয়ার ডেন্টিস্ট অভিজিৎ হালদার,ও মা ডেন্টাল কেয়ার ডেন্টিস্ট সজিব বিশ্বাস এলাকা জুড়ে বিভিন্ন বয়সের মানুষের দাতের চিকিৎসার নামে হ্মতিগ্রস্হ করছেন তারা। বিভিন্নভাবে মূল্যবান এই দাতের ভূল চিকিৎসায় বড় ধরনের ভোগান্তির শিকার হতেও পারে জনসাধারণ ।
গোপালগঞ্জ সদরের পাটিকেল বাড়ী এই নিয়মবর্হিভুত ডেন্টালিস্ট কেউ আবার তাদের অনেক বড়মাপের আত্মীয়দেরও পরিচয় দেন সাংবাদিকদেরকে। CS ডেন্টাল কেয়ারের নামধারী ডাক্তার তাপস কুমার, হারবাল চেম্বার ও ডেন্টাল কেয়ার একই সাথে খুলে বসে আছেন পাটিকেল বাড়ী বাজারে,তাকে তার চেম্বারে মুঠোফোনে কলের মাধ্যমে আসতে বললে তিনি তার চেম্বার খোলা রেখেই উদাহ হয়ে যান এবং সাংবাদিকদের ফোন পরবর্তীতে আর রিসিভ করেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সাধারণ জনগন বলেন আমরা জেনেবুঝেও এদের কিছুই করতে পারছি না,কারন আগেও বিভিন্নভাবে এদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের কাছে ও নাকি এই বাজারের বিভিন্ন অনিয়ম সম্পর্কে অবগর করা হয়েছে, কিন্তু কোনো পদহ্মেপ নেওয়া হয়নি বলে জানান তারা।
সর্বশেষ তাদের একটাই চাওয়া বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট ডিজিটাল বাংলাদেশে এধরণের অনিয়ম নির্মূলের বিরুদ্ধে সরকারিভাবে সঠিক ব্যবস্থা গ্রহণ করা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa