- - -

সুবিধাবঞ্চিত-পথশিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষা সামগ্রী বিতরণ করলেন মহানগর ছাত্রলীগনেতা হাসমত খান আতিফ

Print News

সুবিধাবঞ্চিত-পথশিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষা সামগ্রী বিতরণ করলেন মহানগর ছাত্রলীগনেতা হাসমত খান আতিফ

 

৭ মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত-পথশিশুদের প্রতিষ্ঠান নগরফুল শিক্ষার্থীদের নিয়ে “রং তুলিতে আঁকি বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ” চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১ম-৫ম স্থান অর্জনকারীদের মাঝে পুরষ্কার ও সকল প্রতিযোগীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি, কোতোয়ালী থানা ছাত্রলীগের যু্গ্ম-সাধারণ সম্পাদক, মহানগর ছাত্রলীগ নেতা হাসমত খান আতিফ। আজ ৫ মার্চ মঙ্গলবার বিকেল তিন ঘটিকায় নগরের ডিসিহিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদানের সময় মহানগর ছাত্রলীগ নেতা হাসমত খান আতিফ বলেন: জ্ঞানভিত্তিক রাজনীতিতে প্রজন্মের সাহস, তারুণ্যের অহংকার, মাননীয় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের নির্দেশনায় ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সামগ্রিক ইতিবাচক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে সুবিধাবঞ্চিত-পথশিশুদের নিয়ে কাজ করার ক্ষুদ্র প্রয়াস এই আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সাহসী অভিযাত্রায় আত্মনিয়োগের মাধ্যমে প্রজন্মের পথচলায় নিরন্তর নিযুক্ত থাকার ইস্পাত-দৃঢ় শপথই আমার সাহস হিসাবে কাজ করে। এই আয়োজনে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত ও পথশিশু অংশগ্রহণ করে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান, শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন সোহেল, কোতোয়ালী থানা ছাত্রলীগের গণ-যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াসির আরফাত রিকু, নগরফুলের উপদেষ্টা ও জামালখান ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লায়লা শিকদার লিপি, নগরফুলের সম্মানিত মালি জয়ন্ত বড়ুয়া স্যার, ২২নং এনায়েতবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ তামিম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ আরিফ উদ্দিন, ২১ নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোঃ ফারুক ইসলাম, নওশেদ আলম জিহাদ, তামজিদ শাহরিয়ার ভুবন, অনির্বান পালিত প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa