
পাঁচবিবির দারুল ইসলাহ একাডেমীর অভিভাবক সমাবেশ
জয়পুরহাটের পাঁচবিবির দারুল ইসলাহ একাডেমীর অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার দুপুরে একাডেমী চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি ওয়ালিউর রহমান লাইজু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন স্থানীয় ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আমজাদ হোসেন, জেলা আঃ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল। বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যাবসায়ী মনোরঞ্জন দাস রতন, স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রধান শিক্ষক আবু বাশার, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হাসিবুল আলম, সিনিয়র শিক্ষক গোলাম সারোয়ার, আব্দুল জলিল, মুকুল হোসেন, আলী আশরাফ প্রমুখ। সমাবেশে নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে অভিভাবকের ভূমিকার বিষয়ে বক্তাগণ ব্যাপক আলোচনা করেন। অনুষ্ঠানে শিক্ষাথীদের একাডেমীক শিক্ষার পাশাপাশি পরিবারে বাবা মাকে অর্থনৈতিকভাবে সহযোগীতার অংশ হিসেবে কবুতর, বিভিন্ন জাতের সৌখিন পাখি, গরু, ছাগল, যেগুলো পালন করে থাকে তার প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
![]()









