- - -

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

Print News

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

 

অমর একুশে স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি ২০২৪ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আবু তাহের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাকাউল্লা চৌধুরী (ইরান) ও যুগ্ম সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ার (জনী) এর যুগ্ম সঞ্চালনায় সমিতির ১নং মিলনায়তন সিজিও বিল্ডিং- ১ আগ্রাবাদ চট্টগ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমিতির কার্যনির্বাহী সদস্য মোঃ শাখাওয়াত হোসেন (জুয়েল) ও পবিত্র গীতা পাঠ করেন সদস্য বাবু রতন দাশ অ্যাডভোকেট।
সভা শুরু হওয়া পূর্বে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠার লক্ষে যে সকল ব্যক্তিগণ শহীদ হয়েছেন এবং সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্য পর্যন্ত যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়। তাছাড়া যে সকল সদস্য অসুস্থ অবস্থায় আছেন তাদের সুস্থ্যতা কামনায় পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। পরবর্তীতে আলোচনা সভায় বক্তাগণ ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ ও ভাষা সৈনিকদের অবদানের বিষয়ে আলোচনা করতে গিয়ে রাষ্ট্র ভাষা বাংলা হওয়া সত্বেও সর্বস্তরে সম্পূর্নরূপে বাংলা ভাষা প্রচলন না হওয়ায় হতাশা ব্যক্ত করেন। বক্তাগণ আয়কর বিভাগসহ সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক বাকাউল্লা চৌধুরী (ইরান), বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি মুহাম্মদ আবদুল মালেক, আলহাজ্ব মোঃ আখতার উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ মুছা, মোস্তফা কামাল মনসুর অ্যাডভোকেট, মোঃ ওমর ফারুক অ্যাডভোকেট, সদস্য মোঃ আবুল কালাম, এহতেশামুল আলম চৌধুরী (পাপ্পু), সঞ্জয় আচার্য্য, রিংকু দত্ত, মোঃ শাখাওয়াত হোসেন (জুয়েল), ড. মোশারফ হোসেন অ্যাডভোকেট, মোঃ নোমান রেজা, রতন দাশ অ্যাডভোকেট, পার্থ প্রতিম সিংহ বড়ুয়া অ্যাডভোকেট।
সভায় উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সমিতির প্রবীন ও নবীন সদস্যবৃন্দ। সর্বশেষ সভাপতি আলহাজ¦ মোঃ আবু তাহের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa