- - -

না ফেরার দেশে মাওলানা লুৎফর রহমান

Print News

না ফেরার দেশে মাওলানা লুৎফর রহমান

লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইসলামী স্কলার লুৎফুর রহমান মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিয়ুন)। তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামে মাওলানা লুৎফর রহমান জন্মগ্রহণ করেন। গত ১৪ ফেব্রুয়ারি (বুধবার) সকালে নিজ গাড়িতে করে বাজারে যাওয়ার সময় গাড়িতেই পিছনে সিটে বসা অবস্থায় ব্রেন স্ট্রোক করেন। তৎক্ষনাৎ তাকে লক্ষীপুর আধুনিক হাসপাতাল (প্রাঃ) এ নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিপ্রেক্ষিতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইসলামী স্কলার আল্লামা লুৎফুর রহমান মারা গেছেন (৮৮)। আজ রোববার বেলা পৌনে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। তাঁর ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার এই তথ্য নিশ্চিত করে ফেসবুকে স্টাটাস দেয়।

তার এই মৃত্যুতে যেনো শোকের ছায়া নেমে আসে পুরো বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় মজলিস নেতৃবৃন্দের কাছে এবং পুরো রামগঞ্জ বাসীর কাছে।

আল্লামা মাওঃ লুৎফর রহমানের মৃত্যুতে লক্ষ্মীপুর জেলার ৪ জন সংসদ সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।

মাওলানা লুৎফর রহমানের ছেলে বলেন, মাথায় বড় ধরনের অপারেশনসহ মাওলানা লুৎফর রহমানকে উন্নত চিকিৎসা দেওয়া হলেও মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। প্রায় ১৮ দিন পর আজ রোববার বেলা ২টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তাঁর ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার বলেন, ২০২১ সালে একবার মাইনর স্ট্রোকে আক্রান্ত হন আমার বাবা।

বিশিষ্ট আলেমে দ্বীন, হাজারো আলেমে উস্তাদ, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা। ও একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে-বিদেশে তাঁর বেশ পরিচিতি রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa