- - -

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা

Print News

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা

 

নোয়াখালীর সদর উপজেলায় চকলেটের লোভ দেখিয়ে বাগানে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মো. মামুনকে (৩৮) খুঁজছে পুলিশ।

সোমবার (৪মার্চ) সকালে দিকে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে একই দিন বেলা ১১টার দিকে উপজেলার মান্দারতলী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. মামুন সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের মহসিন মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু নিজেদের ফসলি জমিতে ছাগল তাড়াতে গেলে প্রতিবেশী মামুন তাকে চকলেটের প্রলোভন দেখায়। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় অজ্ঞাত এক নারীর কথার আওয়াজ শুনতে পেয়ে মামুন চলে যায় এবং বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে পাঁচ টাকা দেয় ও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে অবহিত করলে তিনি বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এলাকাবাসী জানায়, অভিযুক্ত আসামি মামুন ওরফে হটাৎ মামুন এলাকার বখাটে, তিনি নিয়মিত মাদকসেবন করেন এবং মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সম্মিলিত এলাকাবাসী।

ভুক্তভোগী শিশুর মা বলেন, আমার সাত বছরের মেয়ে পার্শ্ববর্তী একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার সঙ্গে যে অন্যায় হয়েছে আমি চাই এমন আর কারো সঙ্গে যেন না হয়। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।

সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঢাকা পোস্টকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে সুধারাম থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa