
জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার চট্টগ্রাম উত্তর জেলা অফিস উদ্বোধন
চট্টগ্রাম উত্তর জেলা ভাটিয়ারীস্থ নাদের হাজ্বী মার্কেটে আজ রবিবার ৩ মার্চ দুপুর ২ টায় জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পএিকার অফিস শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক কুমার ধর বলেন সৃষ্টিশীল সংবাদ প্রেরণের মাধ্যমে পাঠকের মাঝে দৈনিক স্বদেশ বিচিত্রা যেন আস্থা অর্জন করতে পারে।আর সাংবাদিক হলো সমাজের দর্পন। অথচ মানুষ আজ সাংবাদিকের দেখলে ঘৃনা করে অনেকেই শুধুমাত্র একটি আইডি কার্ড ঝুলিয়ে মানুষকে হুমকি ধামকি দিয়ে চাঁদাবাজির মত জঘন্য কাজ করে থাকে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সাংবাদিকদের মাধ্যমে এমন কাজ যেন না হয় তার অনুরোধ করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে স্বদেশ বিচিত্রা সহ-সম্পাদক ও বাংলাদেশের বিশিষ্ট লেখক ও গবেষক ডা.এম এম মাজেদ বলেছেন, দৈনিক স্বদেশ বিচিত্রা পরিবারের প্রত্যেকটি মানুষের জীবনে স্বস্তি নিয়ে আসুক,সকালের সূর্যের আলোর মতই উজ্জল নক্ষত্র হিসেবে ফুটে উঠুক স্বদেশ বিচিত্রা পরিবারের প্রত্যেকটি মানুষের জীবন।
![]()









