- - -

ফরিদপুরে সৌদি প্রবাসী হোসেন খানের আয়োজনে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Print News

ফরিদপুরে সৌদি প্রবাসী হোসেন খানের আয়োজনে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

 

সৌদি প্রবাসী হোসেন খান এনায়েতের আয়োজনে ৫২র ভাষা আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলিপুর খা পাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়ার মাহফিল করেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম ইসহাক, হাফেজ মাওলানা মোস্তফা কামাল, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ আখতার হোসেন, হাফেজ মাওলানা রকিবুল ইসলাম, হাফেজ হোসাইন সহ আরো অনেকে। আলিপুর খা পাড়া মাদ্রাসা ও এতিমখানার সুপার মাওলানা মোস্তফা কামাল ভাষা শহীদদের জন্য দোয়া করেন। এসময় সুপার মোস্তফা কামাল জানান এই মাদ্রাসায় ৬০ জন কোমলমতি এতিম শিক্ষার্থী রয়েছে। যদি কোন সুহৃদয়বান এই মাদ্রাসায়, সহযোগিতা করেন তাহলে এতিম শিশুরা ডাল ভাত খেয়ে বাঁচবে ও দিনী শিক্ষা অর্জন করতে পারবে। আলিপুর খা পাড়া মাদ্রাসার বিকাশ নম্বর ০১৯২৪০৩২৭২৮ – সঞ্চয় হিসাব নং ১৭৭৩৫ ইসলামী ব্যাংক লিঃ ফরিদপুর শাখা। সৌদি প্রবাসী হোসেন খান বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানা সহ অসহায় পরিবারকে তার নিজ সাধ্যমত সাহায্য সহযোগিতা করে থাকেন। ফরিদপুর কৃষ্ণনগর ইউনিয়নের হাজী লোকমান হোসেন জামে মসজিদে তিনি দুটি ফ্যান দিয়েছেন। এ সময় ইউপি সদস্য মোঃ নান্নু মোল্লা ও মোঃ আজিজ মেম্বার সহ মসজিদের সভাপতি ও সেক্রেটারি, হোসেন খানের কাছে ১০ ব্যাগ সিমেন্ট ও আরো একটি ফ্যানের সহযোগিতা কামনা করলে, হোসেন খান জানান অতি স্বল্প সময়ের মধ্যে আপনাদের মাদ্রাসার ফ্যান ও সিমেন্ট এর ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়াও দুর্গাপুর কিফা মোল্লা পাড়া মোহাম্মাদিয়া জামে মসজিদে তিনি কিছু টিন দান করেন‌। এ সময় ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ রিপন হোসেন,সাবেক মেম্বার মোঃ কবির মোল্লা, সভাপতি আব্দুস সালাম মোল্লা, অলিয়ার মোল্লা সাজেদ আলী মন্টু এবং মসজিদের ইমাম সভাপতি সেক্রেটারীর উপস্থিতিতে মসজিদের টিন অনুদান করেন। সৌদি প্রবাসী হোসেন খান বলেন বাংলাদেশের প্রায় দেড় কোটি প্রবাসী ভাইয়েরা বিদেশে কর্মরত আছেন তাদের প্রত্যেকের প্রতি আহ্বান জানান মসজিদ মাদ্রাসা মন্দির ও অসহায় লোকের পাশে দাঁড়ায় তাহলে দেড় কোটি মানুষ সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান করা সম্ভব হবে। হোসেন খান এলাকার লোকজনদেরকে আরো বলেন আপনাদের বাচ্চাদেরকে নিয়মিত স্কুলে লেখাপড়ার ব্যবস্থা করবেন এবং যদি কোন বাচ্চারা লেখাপড়া থেকে বঞ্চিত থাকে তাহলে আমাকে জানাবেন আমি আপনাদের যতটুকু পারি পাশে থাকবো। সুদূর সৌদি প্রবাসী হোসেন খান এনায়েত, তিনি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ মক্কা সৌদি আরবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa