- - -

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ নিহত ৩

Print News

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ নিহত ৩

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। অনেকে আহত হয়েছে। বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাস বরিশালে যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্যনগরে পৌঁছালে একটি ট্রাকে সজোরে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখেন ট্রাক উল্টে আছে। আর বাসের সামনে দুমড়ে-মুচড়ে গেছে। আহত হয়েছে অনেক যাত্রী।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa