- - -

চোলাই মদ প্রস্ততকালে ১২৩০ লিটার চোলাইমদ সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Print News

চোলাই মদ প্রস্ততকালে ১২৩০ লিটার চোলাইমদ সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

গ্রেফতারকৃত আসামীগণ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে বিপুল পরিমাণ চোলাই মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত অভিযানটি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন নেজামপুর ইউপির কার্তিকপুর গ্রাম এলাকায় পরিচালনা করা হয়। এতে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১। সুবল রায় (৩৯), পিতা- শ্রী সগেন রায়, মাতা- শ্রীমতি আরতি, ২। মোঃ মতিউর রহমান (৪০), পিতা- মৃত ইমরান আলী, মাতা- মৃত মহকী বেগম, উভয়সাং-আমারোক, ৩। দয়াল মাড্ডি ওরফে মারান্ডি (৩৭), পিতা- মৃত ভরত মাড্ডি,মাতা-ইলিসা মুর্মু, সাং-মায়েরা কার্তিকপুর, সর্বথানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, ৪। রুপচান রায় (৫৩), পিতা- মৃত মোহন লাল, মাতা- মৃত পাতানী, সাং- কার্তিকপুর বাসুগ্রাম, থানা-নাচোল, সর্বজেলা-চাঁপাইনবাবগঞ্জ ’দেরকে ১২৩০ লিটার চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa