
গাইবান্ধার লেংগা বাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে যথার্থ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মায়ের ভাষার জন্য রক্ত ও প্রাণদানের ইতিহাস জ্বলজ্বল করছে। বিশ্বের বুকে এই অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। পলাশ-শিমুল ফোটার দিনে তাইতো আজ গেয়ে উঠছে মন-আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।আজ একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার দাবিতে প্রাণদানের গৌরবোজ্জ্বল মাতৃভাষা আন্দোলনের আজ ৭২ বছর পূর্ণ হলো।প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি, সাইফুল ইসলাম বলেন,আলোচনা শুরুতেই সভাপতি সাহেব ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত সকলকে দাঁড়িয়ে এক মিনিট নিরবতার পালনের জন্য অনুরোধ করেন। সভাপতি জানান মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ পৃথিবীর ইতিহাস বিরল ঘটনা। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টা ইউনেস্কো কর্তৃক অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ায় দিবসটির তাৎপর্য বহুগুনে বৃদ্ধি পেয়েছে বলে সভাপতি সাহেব জানান।
আলোচনায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম সরকার জানান,একুশ মানেই হলো- পরাশক্তির কাছে মাথা নত না করা। একুশ একটি বিদ্রোহ, বিপ্লব ও সংগ্রামের নাম। ‘একুশ’ হল মায়ের ভাষায় কথা বলার জন্য রাজপথ কাপানো মিছিল, স্লোগান, আন্দোলনে মুখরিত একটি মুহূর্ত।
আরো বক্তব্য রাখেন মোঃ আতাউর রহমান, সেকেন্দার আলী, সহকারী শিক্ষক আসাদুজ্জামান সরকার, আব্দুল ওয়ারেছ সরকার বক্তারা বলেন। পরে অত্র প্রতিষ্ঠানের পাশা পাশি পুস্পস্তবক অর্পণ করেন অত্র বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীর ছাত্র-ছাত্রী।এরই ধারাবাহিকতায় আসে বাঙালির চির কাঙ্ক্ষিত স্বাধীনতা। অমর একুশের চেতনা বাস্তবায়নে দেশ ও জাতিকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
এরপর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সুখ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
![]()









