- - -

রংপুরের কোন তরুণীকে বিয়ে করছেন ফারাজ করিম চৌধুরী!

Print News

রংপুরের কোন তরুণীকে বিয়ে করছেন ফারাজ করিম চৌধুরী!

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় তরুণ ফারাজ করিম চৌধুরী।
দেশজুড়ে বিভিন্ন দূর্যোগকালীন মুহুর্তে যিনি সাহসিকতার সাথে মানবিক কার্যক্রমে পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। যে তরুণকে ঘিরে কোটি কোটি মানুষের আগ্রহের শেষ নেই।
ক’দিন আগেই তার একটি বিয়ের কার্ড ও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এতে ফারাজের বিয়ে নিয়ে সাধারণ মানুষের কৌতুহল আরও বেড়ে যায়। এরপর থেকে নেট দুনিয়ায় তাঁর বিয়ের গুঞ্জন রটে। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে চলে নানা আলোচনা।
এসব উড়ন্ত খবরে সঙ্গে সঙ্গে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন তাঁর সংবাদের মন্তব্যের ঘরে। এতে অনেকেই শুভকামনা জানাচ্ছেন। আবার কেউ কেউ লিখেছেন, লাখো তরুণীর হৃদয় ভেঙে রংপুরে ফারাজ! এ রকম অসংখ্য মন্তব্য প্রতিবেদকের নজরে পড়েছে। অনেকেই বলেন, যা রটে তা কিছুটা ঘটে। গুঞ্জন দেরিতে হলেও সত্য হয়।
ভাইরাল হওয়া খবরের পিছনে ছুটে ফারাজ করিম চৌধুরী’র কাছের লোকজনের সাথে কথা হলে তাঁরা জানায়, আগামী কয়েকদিনের মধ্যেই রংপুরের একটি সাধারণ (শিক্ষিত) পরিবারের তরুণীকে বিয়ে করতে যাচ্ছেন ফারাজ করিম চৌধুরী। এতে কোন সন্দেহ নেই।
জানা যায়, তাঁর বিয়ের মূল কার্যক্রম হবে ইসলামিক নিয়ম অনুযায়ী শরীয়া ভিত্তিক। যা সম্পন্ন হবে কোন এক মসজিদে। এতে তার পরিবারের সদস্যরা ছাড়াও ইমাম, মুয়াজ্জিন, আলেমগণ উপস্থিত থাকবেন৷
এছাড়াও বিয়েতে সকল শ্রেণী-পেশার মানুষের জন্য ঘটা করে আগামী ১লা মার্চ (শুক্রবার) চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকার নিজ বাড়ীতে বিয়ে উপলক্ষে মেজবানের আয়োজন করবেন বলে সহকর্মীরা জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa