- - -

বড়পুকুরিয়া কয়লা খনিতে দীর্ঘ ৫৫ দিন পর আবার কয়লা উত্তোলন শুরু

Print News

বড়পুকুরিয়া কয়লা খনিতে দীর্ঘ ৫৫ দিন পর আবার কয়লা উত্তোলন শুরু

 

বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। প্রথম দিকে পরীক্ষামূলকভাবে দৈনিক ১৫০০-২০০০ টন এবং পরবর্তীতে দৈনিক ৩০০০-৩৫০০ টন হারে কয়লা উত্তোলন করা হবে বলে জানান খনি কর্তৃপক্ষ।

নির্ধারিত সময়ের ১৫ দিন আগেই কাজ সম্পন্ন হওয়ায় দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ১২০৯ ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। ১ মাস ১৬ দিন বন্ধ থাকার পর খনিতে কয়লা উত্তোলন শুরু হলো। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে কয়লা উত্তোলন শুরু বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি প্রকৌশল মোঃ সাইফুল ইসলাম সরকার।

১৪১২ ফেইসের কয়লা উত্তোলন শেষে সকল ইক্যুইপমেন্ট স্যালভেজ মেইন্টেন্যান্স করণ এবং চীন থেকে আসা নতুন এক সেট পাওয়ার সাপোর্ট ১২০৯ ফেইসে ইন্সটলেশন শেষে এই ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়।

এই ফেইসের কয়লা উত্তোলন লক্ষ্য মাত্রা ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন। আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় উত্তোলিত হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa