- - -

ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

Print News

ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন।
ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন বাসের ধাক্কায় রবিউল ইসলাম (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একলাছ উদ্দিন শেখ নামের আরেক আরোহী। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার ১৬ ফেব্রুয়ারি সকাল ৮ টার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের তালমা মোড়ের মাশাউজান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত রবিউল ইসলাম ফরিদপুর সদর উপজেলার কেশবনগর গ্রামের কলম সেখের ছেলে।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa