- - -

নোয়াখালীতে ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

Print News

নোয়াখালীতে ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

 

নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ এর জেলা বাছাই পর্বের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্টে নোয়াখালী জেলার বাছাই পর্ব ম্যাচে নোয়াখালী জেলার বিভিন্ন থানার টিম অংশগ্রহণ করেন।

উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিব সহ বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ সদস্যগণ ও ক্রীড়ামোদি দর্শকবৃন্দ।

বাছাইপর্বে প্রদর্শিত নৈপুণ্যের উপর ভিত্তি করে নোয়াখালী জেলার বিভিন্ন থানা হতে ১৩ জন খেলোয়াড়কে বাছাই করা হবে। আগামী ১৮-২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ এর মুল পর্বে নোয়াখালী জেলার এই কম্পোজিট কাবাডি টিম অংশগ্রহণ করবেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa