- - -

ফটিকছড়িতে আ.লীগ নেতা সাদাত আনোয়ার সাদী’র শীতবস্ত্র বিতরণ

Print News

মোহাম্মদ এনামুল হক 

ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন পৌরসভার সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সাদাত আনোয়ার সাদী।

মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) বিকালে নাজিরহাটস্থ একটি কমিনিউটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও রোসাংগিরী ইউপির সাবেক চেয়ারম্যান সফিউল আলম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম সবুজ, সদস্য নুরুল আলম, জালাল হোসেন, নাজিরহাট পৌর প্যানেল মেয়র মো. আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি নুর হোসেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী শারমিন নুপুর, রোসাংগিরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন দুলাল। উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা গোলাম মওলা, সরোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা সৈয়দ এমরান উদ্দিন, সৈয়দ জালাল উদ্দিন রুমি, সৈয়দ সাঈদ ইমাম সিদ্দিকী লিটন মাইজভাণ্ডারী, হাসানুল করিম রাসেল, আবুল বশর মেম্বার, মাওলানা আবছার, মো. সবুর, মো. মামুন, মো. আব্বাস, আব্দুল হালিম, ওসমান গণি, মো. মোমিন ও সাজিদ সহ আরও অনেকেই।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa