- - -

গাইবান্ধার দারিয়াপুর বাজারে ৮ টি দোকান পুরে ছাই

Print News

গাইবান্ধার দারিয়াপুর বাজারে ৮ টি দোকান পুরে ছাই

 

গাইবান্ধার সদর উপজেলার দারিয়াপুর বাজারের তেতুলতলা মোড়ে আগুনে পুড়ে ছাই হয়েছে আটটি দোকান।সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান,রাত সাড়ে ১১টার দিকে দারিয়াপুর হাটের তেঁতুলতলায় হঠাৎ একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এর কিছুক্ষণ পরই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে।আগুনের তীব্রতা বেশী হওয়ায় তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস আগুন নিভানোর পূর্বেই আট দোকানির স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন জানান, কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে ৮টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa