
মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সৈয়দ মোঃ শাহজাহানের প্রার্থী ঘোষণা
সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন , আমার পরিবারের প্রত্যেক সদস্য হবিগঞ্জের মাধবপুর উপজেলার অসহায় হতদরিদ্র নারী-পুরুষের মুখে হাসি ফুটানো জন্য কাজ করে যাচ্ছে । প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের সুখে – দুঃখে পাশে থাকবে ইনশাল্লাহ।
গতকাল ১২ ফেব্রুয়ারি সারাদিন ব্যাপী আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে বার বার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান এর প্রার্থীতা ঘোষণা কালে উপজেলা চা- শ্রমিক, সাংবাদিক সহ সর্বস্তরের অর্ধ লক্ষাধিক জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন। মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতৃবৃন্দ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান কে আবার ও প্রার্থী করার দাবি জানালেন। তিনি পরিবারের প্রধান হিসেবে নেতৃবৃন্দের দাবির প্রতি সম্মান প্রদর্শন করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান কে প্রার্থীতা ঘোষণা করেন।
উপজেলার ধর্মঘর ইউপি’র সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান , বিশিষ্ট শিল্পপতি সায়হাম গ্রুপের পরিচালক প্রকৌশলী আলহাজ্ব সৈয়দ এবিএম হুমায়ুন , বিশিষ্ট শিল্পপতি সায়হাম গ্রুপের পরিচালক আলহাজ্ব সৈয়দ মোঃ সেলিম , বিশিষ্ট শিল্পপতি সায়হাম নীট কম্পোজিট এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলহাজ্ব সৈয়দ ইশতিয়াক আহমদ , বিশিষ্ট শিল্পপতি সায়হাম গ্রুপের পরিচালক আলহাজ্ব সৈয়দ সাকেব আহমদ , বিশিষ্ট শিল্পপতি সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ মোঃ সাজ্জাদ আহমদ , হবিগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম আনোয়ার , উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ , ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ , চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ , আদাঐর ইউপি চেয়ারম্যান মীর খোরশেদ , নোয়াপাড়া ইউপি’ র সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ , বর্তমান চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল , জগদীশপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আরজু মিয়া , বুল্লা ইউপি সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন , তাজ উদ্দিন আহম্মদ টেনু , বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুর রহমান হামদু , হাজী অলি উল্লাহ চৌধুরী , ফজলে ইমাম সুমন প্রমূখ ।
আসন্ন মাধবপুর উপজেলা পরিষদের নির্বাচনে আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান কে আবারও বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যেয় ব্যক্ত করে রাখেন উপজেলার সহস্রাধিক নেতাকর্মীরা ।
![]()









