
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার চিকিৎসা তহবিলে অনুদান প্রদান
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানবসেবায় এগিয়ে আসুন এ প্রত্যয়ে জিনপদ রেখা ফাউন্ডেশনের পক্ষে থেকে সংগঠনের চেয়ারম্যান, চন্দনাইশ উপজেলাধীন মধ্যম জোয়ারা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, আমেরিকা প্রবাসী সাজু বড়ুয়া, কো চেয়ারম্যান তৎ সহধর্মিণী কনিকা বড়ুয়া, মহাসচিব রাজু বড়ুয়া, যুগ্ম মহাসচিব জিতু বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন শংকর বড়ুয়া, মনিষা বড়ুয়া।
নেতৃবৃন্দরা মহাসভার চিকিৎসা তহবিলে নগদ ৫০.০০০ টাকার অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব পটিয়া পৌরসভা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্পের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি থেরো, পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার কল্যাণ কমপ্লেক্স উপাধ্যক্ষ বুদ্ধসেবক থেরো।
![]()









