- - -

সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারীর মা রাবেয়া খাতুনের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

Print News

বোযালখালী গত ১৯ মে ২০২৩ শুক্রবার বোয়ালখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখার সভাপতি সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারীর মমতাময় মা ও পটিয়া প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক, দৈনিক জনতা,দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি সাংবাদিক সেলিম চৌধুরীর ফুফু মা রাবেয়া খাতুনের ৩য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ড পূর্বগোমদণ্ডী মুফতি পাড়াস্থ মরহুমার নাজাতের উছিলায় খতমে কোরআন পবিত্র ফাতেহা শরিফ ও কবর জিয়ারতে রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল সম্পন্ন অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন মাওলানা শাহসূফি আমির হোসাইন, মাওলানা শাহসূফি জাকের হোসাইন আল কাদেরী, সূফিকথা বার্তা সম্পাদক সংগঠক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী, রাউজান প্রেসক্লাবের সদস্য লেখক সাংবাদিক নুর মোহাম্মদ, মোঃ হুমায়ুন কবির পুলিশ ইন্সপেক্টর, মোঃ ইসমাঈল হোসাইন, হাজী মোঃ জানে আলম, এডভোকেট মিনহাজ আল জোনায়েদ, মাহবুল আরম, মোঃ নাসির উদ্দিন, নুরে আহমদ মির হাসান, প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa