- - -

জ্ঞানের অন্যতম মাধ্যম হল ভ্রমণ-  দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী

Print News

সিলেট লেখক পরিষদ’র সাহিত্য আসর অনুষ্ঠিত

জ্ঞানের অন্যতম মাধ্যম হল ভ্রমণ-  দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী

 

সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, জ্ঞানের অন্যতম মাধ্যম হল ভ্রমণ। বাইসাইকেলে বিশ্বভ্রমণ করা এক দুঃসাহসিক বাঙালি ব্যক্তির নাম রামনাথ বিশ্বাস। রমানাথ বিশ্বাস ছিলেন একজন বিপ্লবী, মানবতাবাদী, ভূপর্যটক ও ভ্রমণকাহিনী লেখক।

তিনি গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারী ২০২৪) সন্ধা ৬.৩০ ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সিলেট লেখক পরিষদ, কেন্দ্রীয় সংসদ আয়োজিত বিখ্যাত ভ্রমণকাহিনী লেখক নামনাথ বিশ্বাস কে নিবেদিত সংগঠনের ৯ম নিয়মিত মাসিক সাহিত্য আসর ও সেমিনারে সংগঠনের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের কার্যকরি পরিষদের নির্বাহী সদস্য বিশিষ্ট সাংবাদিক, গল্পকার ও গবেষক সেলিম আউয়ালের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক, বাংলা ও ইংরেজি ভার্সন স্কুল শাইনী স্টেপস এর ইংরেজি শিক্ষক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় সংগঠনের মাসিক সাহিত্য ও সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাহিত্য সংগঠন সাইক্লোনের সাবেক সভাপতি, বিশিষ্ট ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার। উপস্থিত ছিলেন সৈয়দপুর ফাযিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক সৈয়দ রেজাউল হক।

এছাড়া বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক, কবি নূর মোহাম্মদ চৌধুরী মুবিন, উদ্দীপন একাডেমির সহকারী শিক্ষক রাসেল আহমদ, কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি মকসুদ আহমদ লাল, সোহেল আহমদ। গান পরিবেশন করেন কবি কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa