- - -

মনোহরদী মনতলা সিনিয়র ফাজিল(ডিগ্রি)মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের শুভ কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান 

Print News

মনোহরদী মনতলা সিনিয়র ফাজিল(ডিগ্রি)মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের শুভ কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

 

আজ বুধবার (৭ ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.)নরসিংদীর জেলার মনোহরদী উপজেলায় খিদিরপুর ইউনিয়নে অবস্থিত মনতলা সিনিয়র ফাজিল (ডিগ্রী)মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার হলরুমে ২০২৪ সনের দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভ কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উক্ত আলোচনা সভায় মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি , চরমান্দালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আনিস উদ্দীন শাহীন এর সভাপতিত্বে,কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন, অনুষ্ঠানের উদ্বোধক ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃবাকিউল ইসলাম।
উক্ত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা,জনাব হাছিবা খান।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ (স্বামশিপ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি,অধ্যক্ষ মাওঃনজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,জনাব শহীদুর রহমান।এ সময় প্রধান অতিথি মাদ্রাসার বিজ্ঞানাগার ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন এবং এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষকমণ্ডলীকে নির্দেশনা প্রদান করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa