- - -

গহিরা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Print News

গহিরা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

গহিরা আব্দুল জব্বার ইয়াংমেন সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডা. দীপক সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ওসি জাহিদ হোসেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি কাউন্সিলর আলমগীর আলী, কাউন্সিলর সমীর দাশগুপ্ত, জানে আলম জনি, মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার। উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা কে এম আব্দুল মতিন, আওয়ামী লীগ নেতা মুছা আলম খান, মুক্তিযোদ্ধা ইউছুপ খান, খান সাহেব স্কুলের প্রধান শিক্ষক টুটু মুৎসুদ্দীসহ শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজোসহ ইত্যাদি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa