
দেবলীনা
লিপি বড়ুয়া
সেই কলেজ থেকে আমার আর দেবলীনার পরিচয়
ধীরে ধীরে গড়ে উঠে বন্ধুত্ব,
পথ চলতে চলতে একসময় হয়ে গেলাম একে অপরের
ভীষণ কাছের মানুষ, ভালোবাসার মানুষ।
বন্ধুত্ব থেকে ভালোবাসা এই সম্পর্কে দেবলীনার বেশ আপত্তি ছিল, সে বলতো বন্ধুত্বটা বেঁচে থাকবে তো?
আমিই ভরসা দিলাম….
এই দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও।
বিশ্ববিদ্যালয় পাঠ চুকিয়ে শুরু হলো
দু’জনে ঘর বাঁধার স্বপ্ন দেখা।
এর মাঝে চাকরিতে জয়েন করলাম
এবার বউ করে লীনাকে ঘরে তুলতে হবে।
মা বাবাকে জানালাম সবটা
সবাই বেশ খুশি মনে রাজী হলো।
বেঁকে বসলো দেবলীনার ঠাকুরদাদা
তিনি নাতনীর জন্য ডাক্তার পাত্র চায়।
কি হবে এবার?
দেবলীনার দাদুকে বহু কষ্টে রাজী করানো গেল
এই শর্তে আদরে ভালোবাসায় যত্নে রাখতে হবে।
আজ অবধি আমাদের মাঝে ছোটখাটো অভিমান হয়তো হয়েছে তবে,কথা রেখেছি।
বন্ধুত্বকে হারিয়ে যেতে দিইনি
দুজনের বিশ্বাসে এতটুকু আঁচড় লাগতে দিইনি।
আমাদের আনন্দে বাঁচার সাথে যোগ হয়েছে
ছোট্ট গুনগুন এর জন্ম….!
আহা! আমাদের ঘর আলো করা প্রজাপতিটা
আমাদের সবটা জুড়ে রয়েছে অন্তহীন ভালোবাসায়।।
![]()









