
বিশিষ্ট মানবাধিকার কর্মী আব্দু শুক্কুর কোম্পানির জন্মদিন উদযাপন
আলহাজ্ব আব্দু শুক্কুর কোম্পানী চট্টগ্রামের বাঁশখলী উপজেলার শেখেরখীল ইউনিয়নে ৪ ফেব্রুয়ারি এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আলহাজ্ব আব্দু শুক্কুর কোম্পানি বিভিন্ন সামাজিক, ক্রীড়া, মানবাধিকার ও উন্নয়নমূলুক প্রতিষ্ঠানের সাথে জড়িত। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন বাঁশখালী উপজেলা শাখার সহসভাপতি হিসাবে সততার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আলহাজ্ব আব্দু শুক্কুর কোম্পানি এলাকার গরীব, অসহায়, হত – দরিদ্র মানুষের পাশে থাকেন সবসময়ই। যেমন কোন গরীব মানুষের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা, হেফজখানা ও এতিমখানাসহ অনেক প্রতিষ্ঠানে সহায়তা দিয়ে আসছেন আলহাজ্ব আব্দু শুক্কুর কোম্পানি। আজকে এ হ্নদয়বান মানুষটি শুভ জন্মদিনে সকালের কাছে দোয়া ও ভালোবাসা ছেয়েছেন।
![]()









