- - -

ফটিকছড়িতে মতিয়র রহমান শাহ’র ৬০মত ওরশ আজ

Print News

সাইফুল ইসলাম

চট্টগ্রামের আধ্যাত্মিক নগরী নামে খ্যাত ফটিকছড়ির (নাজিরহাট, পূর্ব ফরহাদাবাদ)মতি ভান্ডার দরবার শরিফের মহান সুফিসাধক মজজুবে সালেক,কাশফ ও কারামতের খনি,আরিফ বান্দাদের পথপ্রদর্শক, গাউসে ভান্ডার হযরত মতিয়র রহমান শাহ্(ক.) (প্রকাশ শাহ্ সাহেব কেবলা) ফরহাদবাদি’র ৬০ তম পবিত্র বার্ষিক ওরশ শরিফ গাউসিয়া রহমানিয়া মঞ্জিলের উদ্যোগে মহাসমারোহে( পূর্ব ফরহাদাবাদ দরবার শরিফ) ৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হচ্ছে ।

ওরশের এদিন সকাল ৭ টায় শাহসাহেব কেবলা ও তাঁর জানাযা শরিফের ইমাম, আধ্যাত্মিক ফয়েজপ্রাপ্ত আওলাদে গাউসে ভান্ডার হযরত শা্হসুফি মাওলানা আবুল ফয়েজ শাহ (র.)ফরহাদাবাদী’র মাজার শরিফে পবিত্র কুরআন খতম ও মিলাদ শরিফের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল দশটায় মাজার শরীফে গোসল ও পুষ্পমাল্য অর্পণ। এছাড়া দিনব্যাপী বিভিন্ন মানবিক কর্ম ও ইবাদত বন্দেগীর মাধ্যমে ভক্তরা দিনটি উদযাপন করবে।রাত ৮ টা – শাহসাহেব কেবলার জীবনী শীর্ষক আলোচনা এবং আওলাদ গাউসে ভান্ডার আধ্যাত্মিক উত্তরসূরি শাহজাদা ডক্টর আব্দুল আজিম শাহ্- লিখিত ষষ্ঠ গ্রন্থ ‘সুফিবাদ চর্চা কেন প্রয়োজন’র মোড়গ উন্মোচন করা হবে।

এতে উপস্থিত থাকবেন -সাহেব কেবলার কেবলার আওলাদ -সাজ্জাদানশীন মাওলানা আব্দুল হালিম শাহ, শাহজাদা আব্দুল করিম শাহ, শাহজাদা আব্দুল হাকিম শাহ,শাহজাদা ড. আব্দুল আজিম শাহ, শাহজাদা ইঞ্জিনিয়ার তিতুমীর বান্না শাহ সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। রাত ১১ টা -সেমাহ ও কাওয়ালী মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে উরসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa