- - -

সৈয়দ মোঃ শামীম আনোয়ার – কে হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চায় সদস্য ভোটাররা

Print News

সৈয়দ মোঃ শামীম আনোয়ার – কে হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চায় সদস্য ভোটাররা

 

হবিগঞ্জ জেলা পরিষদের ৮ নং ওয়ার্ড থেকে দু’বার বিপুল ভোটে নির্বাচিত সদস্য ও জেলা পরিষদের সদস্যদের ভোটে দু’বার প্যানেল চেয়ারম্যান – ১ নির্বাচিত এবং বর্তমান অস্থায়ী চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম আনোয়ার – কে হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চায় সদস্য ভোটাররা ।
জানা যায় , জেলা পরিষদের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে নির্বাচনের জন্য আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী হতে গত ২৮ নভেম্বর জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
পরে হবিগঞ্জ – ১ আসনে তাঁকে নৌকার মনোনয়নপত্র দেয়া হলেও মহাজোটের কারণে এ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হলে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী চেয়ারম্যান পদত্যাগের পরই ২৮ নভেম্বর বিধিমতো স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে আর্থিক ক্ষমতা নির্দেশ ক্রমে এক আদেশে জেলা পরিষদের মাধবপুর উপজেলার ৮ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান – ১ অস্থায়ী চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম আনোয়ারকে দায়িত্ব দেয়া হয়। জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান ও সমাজ সেবক সৈয়দ মোঃ শামীম আনোয়ার দায়িত্ব পালন করার পর পরিষদের নির্বাচিত সকল সদস্যদের পরামর্শে প্রতিটি উপজেলায় ইউনিয়ন ও পৌরসভা এলাকায় উন্নয়ন মূলক কাজ করার সিদ্ধান্ত হয়। ফলে নির্বাচনের তফসিল ঘোষণা পর বিভিন্ন কার্যক্রম স্থগিত হয়ে যায় । তবে বিশিষ্ট সমাজ সেবক ও অস্থায়ী চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম আনোয়ারকে জেলা পরিষদের সকল ভোটারদের মাঝে চলছে আলোচনা এবং জেলা পরিষদে দলমত নির্বিশেষে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চায় ভোটারগণ । গত বুধবার (২৪ জানুয়ারি) জেলা পরিষদের চেয়ারম্যান শূন্য পদে উপনির্বাচনে তফসিল ঘোষণার পরই সম্ভাব্য প্রার্থীদের নড়াচড়া শুরু হয় ।
নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারি , মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি , আপিল নিস্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি , প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি , প্রতীক বরাদ্দ তারিখ ২৩ ফেব্রুয়ারি । ভোট হবে আগামী ৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa