- - -

জেলা পরিষদ চেয়ারম্যানকে লালন পরিষদ চট্টগ্রামের সম্মননা স্মারক প্রদান

Print News

বাংলাদেশ বেতার ও টিভি শিল্পীদের সংগঠন লালন পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার জেলা পরিষদ কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের সভাপতি ছৈয়দ হোসেন শাহ, সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক লুপর্ণা মুৎসূর্দ্দী লোপা, যুগ্ম সম্পাদক সুকুমার দে, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, নারী উদ্যোক্তা সুপর্ণা মুৎসুর্দ্দী শুক্লা, রুপনা দাশ প্রমুখ।
উল্লেখ্য লালন স্মরণোৎসব ২৩ চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে গত ১৪ মে রবিবার বিকাল চারটায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। উৎসবে গান পরিবেশন করেন এপার বাংলা ও ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠ শিল্পী লুপর্ণা মুৎসুর্দ্দী লোপা, ছৈয়দ হোসেন শাহ, রাখি শবনাম, আশালতা,চাঁদনী, শহিদুল বাউল, ক্ষেপা প্রিন্স, রফিক বাউল, জুয়েল, সুকুমার দেসহ বিভিন্ন জেলা এবং দেশ বিদেশের নামকরা শিল্পীরা অংশ নেন।

 

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa