- - -

কাঁচা সড়ক পাকা করণের দাবিতে রাস্তায় দাঁড়ালেন এলাকাবাসী

Print News

কাঁচা সড়ক পাকা করণের দাবিতে রাস্তায় দাঁড়ালেন এলাকাবাসী

 

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদর এমপির সংসদীয় আসন নোয়াখালী -৫ এর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউপিতে কাঁচা সড়ক পাকা করণের দাবিতে রাস্তায় দাঁড়ালেন দুর্ভোগে পতিত স্থানীয় এলাকাবাসী।

দীর্ঘ ৮’শত মিটার শুক্লামদ্দি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র এ কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবিতে নির্বাচনের পরই মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শুল্কামদ্দি গ্রামের কাজী সফিক উল্যাহ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের শুল্কামদ্দি গ্রামের শুক্লামদ্দি কাজী সফিক উল্যাহ সড়কের প্রায় ৮’শ মিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাস্তাটি পাকা করা হয়নি। এ সড়কে রয়েছে স্কুল, মাদরাসা,ব্যবসা প্রতিষ্ঠান।কোমলমতি ছাত্রছাত্রী, বয়োবৃদ্ধ,অসুস্থ ব্যক্তিদের এ রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক অসুবিধা হয়। সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে যেতেও অসুবিধা হয়। অনেক গর্ভবতী মা প্রসব বেধনা উঠলে হাসপাতালে নিয়ে যেতে অনেকে দুর্ঘটনার স্বীকার হন।রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীসহ জনসাধারণের ভোগান্তি লাঘব হবে। বক্তারা আরো বলেন এ এলাকায় ৯৮% মানুষ আওয়ামী লীগ করে। নৌকায় ভোট দেয়। এবারও সাধারন মানুষ গুলো নৌকার জন্য কাজ করেছে এবং নৌকাকে মাঝি জননেতা ওবায়দুল কাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সারা দেশে উন্নয়ন হলেও সে উন্নয়নের ছোঁয়া আমাদের এলাকায় লাগেনি এ রাস্তাই তার প্রমান। তাই তাদের প্রানপ্রিয় নেতা মাননীয় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে এ রাস্তাটি পাকা করনের দাবী জানান এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য কাজী সাহাব উদ্দিন মেম্বার, মো.নাছের, চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী পেয়ারু, মো.আফাজ উদ্দিন খোকন বিএসসি, চাপরাশিরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন বিল্পব প্রমূখ

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa