
রায়পুরে চরমোহনায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরন
৩নং চরমোহনা ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা এড. আবদুল আউয়াল (রাসেল) বলেন- ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণ সাধনের উদ্দেশ্যেই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নিরলসভাবে সব সময় কাজ করে যাবে।
পরিষদের সহ-সভাপতি মাষ্টার ইসমাইল হোসেন বলেন- ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পরকালীন জবাবদিহিতার চিন্তা নিয়ে সব মানুষের জন্য একটি কল্যাণমূলক সমাজ গঠন করতে চায়। আমাদের দিকনির্দেশনার জন্য রয়েছে মহাগ্রন্থ আল কুরআন। যেখানে মানবজাতির কল্যাণ ও মুক্তির সব দিক নির্দেশিত রয়েছে।
পরিষদের সহ-সেক্রেটারী এড. আবুল কালাম বলেন – ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগনের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই এলাকাবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পরিষদ সদস্য মাওলানা ইব্রাহিম খলিল তার বক্তব্যে বলেন, মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ।
পরিষদের সভাপতি মাওলানা হারুনুর রশীদ এর সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোবারক হোসাইন, মাওলানা সামসুর রাহমান, হাফেজ জসিম উদ্দিন, আলহাজ্ব আবদুর রহমান দেওয়ান, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর হোসেন, আনোয়ার মোল্লা সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
![]()









