- - -

ফটিকছড়িতে মাদক কারবারি দেলোয়ারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

Print News

ফটিকছড়ির ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। মাদক বিক্রি, মাদক সেবন, চাঁদাবাজি, অস্ত্র সহ কি অভিযোগ নেই তার বিরুদ্ধে। দুর্ধর্ষ এই মাদক কারবারি দেশের বিভিন্ন জায়গায় মাদক ও ইয়াবা নিয়ে প্রশাসনের হাতে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলো। যা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।

মাদক কারবারি দেলোয়ার হোসেন ওই এলাকার ইসলামপুরের মৃত আবুল কাসেমের পুত্র।

নানা অপকর্মের কারণে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় বেশ কয়েক বছর ধরে এলাকা ছেড়ে গা ডাকা দেন তিনি। মাদক মামলায় জেল কাটেন এই দেলোয়ার। জেল থেকে জামিনে বের হয়ে আবারও এলাকায় মাদক কারবার চালাচ্ছে বলে জানান স্থানীয় সাধারণ মানুষ।

এলাকাবাসী সূত্রে জানা যায়,দেলোয়ার হোসেন ডাকাতি, মারামারি, চাঁদাবাজি ও মাদক মামলার আসামি। পুলিশের ভয়ে দীর্ঘদিন এলাকার বাইরে ছিলো। সম্প্রতি  স্থানীয় একনেতার হাত ধরে আবার এলাকায় আসেন। এলাকায় এসে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। কথায় কথায় সাধারণ মানুষের ওপর অত্যাচার করে। কেনো কিছু হলেই মানুষকে জিম্মি করে টাকা আদায় করাই হলো তার বড় কাজ। এককথায় এলাকার সাধারণ মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে।

আরও জানা যায়, সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী এলকায় নৌকার পক্ষের লোক দাবি করে সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালাচ্ছে।

স্থানীয় অটোরিকশা চালক বলেন, কিছুদিন আগে বিনাকারণে আমাকে অটো চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমাকে তার লোকজন দিয়ে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করে এবং মেরে ফেলার ভয় দেখিয়ে আমাকে জিম্মি করে ত্রিশ হাজার টাকা আদায় করে। তার ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পায় না। এব্যাপারে থানায় কোনো অভিযোগ বা মামলা করেছেন কি না? জানতে চাইলে তিনি প্রতিনিধিকে বলেন, আমরা গরীব সাধারণ মানুষ। থানায় মামলা করেছি শুনলে প্রাণে মেরে ফেলবো এবং পরিবারের স্বজনদের ওপর নির্যাতন করবে। সে ভয়ে থানায় মামলা-মোকাদ্দমা করিনি।

এবিষয়ে সত্যতা জানতে দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় এবং বেশ কয়েকবার তার সাথে তার এলাকায় গিয়ে যোগাযোগ করেও ব্যর্থ হয়।

 

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa