- - -

নাগরিক ফোরামের সভায়  চট্টগ্রামে গ্যাস সংকট নিরসনে ১০ জানুয়ারি বুধবার মানব বন্ধন সফল করার আহ্বান 

Print News
IMG 20240108 WA0049 300x169
চট্টগ্রাম গ্যস সংকট নিরসনে মানববন্ধনের প্রস্তুতি সভায় চট্টগ্রাম নাগরিক ফোরাম চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বক্তব্য রাখছেন।
আজ (৮ জানু:) চট্টগ্রাম নাগরিক ফোরামের এক  সভায় চট্টগ্রামে চরম গ্যাস সংকট নিরসনের দাবীতে আগামী ১০ জানুয়ারি বুধবার বেলা ১২ টায় দুপুর ষোলশহরস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের প্রধান কার্যালয়ের সামনে ভুক্তভোগী জনসাধারণদের মানববন্ধনে যোগ দিয়ে সফল করার আহবান জানিয়েছেন ফোরামের নেতৃবৃন্দ।
ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোহাম্মদ কামরুল ইসলাম, স.ম.জিয়াউর রহমান, মোহাম্মদ মনছুর আলম, মোহাম্মদ মাসুদ খান, এডভোকেট শহিদুল হক সাইফুল, আকরাম হোসেন, আরিফ চৌধুরী, আনন্দ বোধী ভিক্ষু, মোহাম্মদ সাহাব উদ্দিন হাসান বাবু, পপি আব্বাস ও তসলিম হাসান হৃদয়  প্রমূখ।
Collage 2024 01 08 17 00 312 236x300
 ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, “চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট নিরসনে সংশ্লিষ্ট কতৃপক্ষ ব্যর্থ হয়েছেন। চট্টগ্রাম নাগরিক ফোরাম চট্টগ্রামের মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরে । মাননীয় প্রধানমন্ত্রী এই চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজ হাতে নিয়েছেন। কর্ণফুলী টানেল, কক্সবাজার পর্যন্ত রেল সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু গ্যাস সংকট, জলাবদ্ধতা, নতুন কালুরঘাট সেতু নির্মাণে অনিশ্চয়তার কারণে এসব উন্নয়নের সুফল মানুষ ভোগ করতে পারছে না। তিনি দলমত নির্বিশেষে আপামর চট্টগ্রামবাসীকে ১০ জানুয়ারি মানববন্ধনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa