- - -

সাতকানিয়ার শ্রীমতী পঞ্চপ্রিয়া বড়ুয়া’র স্মরণে মহতী দানময় অনুষ্ঠান ও অষ্টপরিস্কার সংঘদান সম্পন্ন

Print News

চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন উত্তর পুরানগড় (কালি নগড়)’র গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও দানশীল ব্যক্তিত্ব জমিদার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত প্রবিন্দ্র লাল বড়ুয়া সিকদার ও তৎ সহধর্মিণী শ্রীমতী পঞ্চপ্রিয়া বড়ুয়া’র স্মরণে মহতী দানময় অনুষ্ঠান অষ্টপরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতী ভোজন এবং পুণ্যময় অনুষ্ঠান বালুচড়া আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

প্রয়াত প্রবীন্দ্র লাল সিকদার একমাত্র পুত্র সন্তান বাবু বংশ দীপ বড়ুয়া সিকদারের নতুন বিল্ডিংয়ের বাসায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

এতে সভাপতিত্ব করেন উত্তর পুরানগড় সার্বজনীন সংঘশ্রী বিহারের অধ্যক্ষ লোকপ্রিয় মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বন্দর বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ এইচ শীলজ্যোতি মহাথেরো,বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন মুকুটনাইট সার্বজনীন সেবা সদন পরিচালক বিশ্বমিত্র থেরো,পূর্ব হাসিমপুর নবরত্ন বিহারে অধ্যক্ষ রত্নানন্দ থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি.এস আনন্দবোধি থেরো, অক্সিজেন ত্রিরত্ন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শান্তবোধি থেরো, বায়েজিদ শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ইন্দ্রবংশ থেরো,শীলবংশ ভিক্ষু সহ আরো অনেক মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বংশ দীপ বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ করুনানন্দ থেরো,। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রেকে পুণ্য দান করেন বাবু সুলীল বড়ুয়া, সভাপতি, বংশ দীপ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি, বাবু সত্যপ্রিয় বড়ুয়া, সভাপতি, সাতকানিয়া লোহাগড়া বৌদ্ধ ঐক্য পরিষদ,বাবু অশোক বড়ুয়া, সহ সভাপতি, সাতকানিয়া লোহাগড়া বৌদ্ধ ঐক্য পরিষদ, বাবু তুষার কান্তি বড়ুয়া, প্রাক্তন সাধারণ সম্পাদক, সাতকানিয়া লোহাগড়া বৌদ্ধ ঐক্য পরিষদ, বাবু সুদত্ত বড়ুয়া, সাধারণ সম্পাদক, উত্তর পুরানগড় সার্বজনীন সংঘশ্রী বিহার পরিচালনা কমিটি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa