
১৬৩ কিশোরগঞ্জ-২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন জয়ী
৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬৩ কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন ঈগল প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক ডিআইজি ও বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের সাথে ২০৬০৭ ভোটের ব্যবধানে বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ আসনে ৩৬.২৭% ভোট হয়েছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কায় সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনের পেয়েছে ৮৯৫৩৯ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কায় সাবেক ডিআইজি ও বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ পেয়েছেন৬৮,৯৩২ ভোট।
তাছাড়া বিএনপি থেকে বহিস্কৃত সাবেক সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কায় মেজর (অবঃ) আখতারুজ্জামান রঞ্জন পেয়েছে ১৬১৯৯ ভোট।
এছাড়াও আলেয়া বেগম (এনপিপি) আম মার্কায় ২১৯, গণফ্রন্ট মীর আবু তৈয়ব রেজাউল করিম মাছ মার্কা ১২৪, গণতান্ত্রি পার্টি আশরাফ আলী কবুতর ৫৮৯ ও বিএনএম বিলাল হোসেন টেলিভিশন ১১৪৮ ভোট পেয়েছেন।
মোট ভোটার সংখ্যা ৪,৯৩,৮০৪। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১,৭৯,০৮২। মোট বৈধ ভোটের সংখ্যা ১,৭৬,৭৫০। মোট বাতিল ভোটের সংখ্যা ২৩৩২টি।
কিশোরগঞ্জ-২ সংসদীয় আসনটি কটিয়াদী ও পাকুন্দিয়া এই দুইটি উপজেলা নিয়ে গঠিত। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭০টি। কটিয়াদী উপজেলায় ৯১ টি এবং পাকুন্দিয়া উপজেল্য়া ৭৯ টি ভোট কেন্দ্র।
মোট ভোটার সংখ্যা ৪,৯৩,৮০৪। কটিয়াদী উপজেলায় ২,৭২,৬৪৪ এবং পাকুন্দিয়া উপজেল্য়া ২,২১,১৬০ ভোটার।
![]()









