- - -

নড়াইল-২ আসনে নৌকা জয়ী

Print News

নড়াইল-২ আসনে নৌকা জয়ী

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে এক লাখ ৮৬ হাজার ৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মর্তুজা।
রোববার (৭ জানুয়ারি) জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
এ আসনে মোট ভোট পড়েছে ৫৫ দশমিক ২৩ শতাংশ। ১৪৭টি কেন্দ্রে মাশরাফী পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে পেয়েছেন তিন হাজার ৪১ ভোট।
নড়াইল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এরমধ্যে নারী ভোটার সংখ্যা একলাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা একলাখ ৮১ হাজার ৯৯০ জন। নড়াইল সদর উপজেলার আটটি ইউনিয়ন এবং নড়াইল ও লোহাগড়া পৌরসভাসহ লোহাগড়া উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa