
মোতালেবের হাতে নৌকার নদভী হারলেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিপুল ভোটে হেরেছে নৌকার মাঝি নদভী।
ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব পেয়েছেন ৮৫৬২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু রেজা নদভী পেয়েছেন ৩৯২৫২ ভোট ৪৬৩৭৬ ভোটের ব্যাবধানে পিছিয়ে আছেন নদভী।
এই আসনের ১টি পৌরসভা ও ২০টি ইউনিয়নের ১৫৭টি কেন্দ্রে রবিবার ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলমান থাকলেও ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল এবং বিচ্ছিন্ন কিছু ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়া কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশ, আনসার, এপিবিএন, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টিম কাজ করেছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও মাঠে কাজ করেছে।
![]()









