- - -

চট্টগ্রামে টাকা বিতরণকালে স্বতন্ত্র প্রার্থীর এপিএস আটক!

Print News

চট্টগ্রামে টাকা বিতরণকালে স্বতন্ত্র প্রার্থীর এপিএস আটক!

 

চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত নেতা এমএ এজাজকে (৪১) পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করেছে।
গতকাল ৬ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে তার বাড়ি থেকে পুলিশ টাকাসহ তাকে গ্রেপ্তার করে।
তবে কত টাকা উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি।
গ্রেপ্তার এজাজ পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, ভোটের আগের দিন গতকাল শনিবার রাতে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে তার এপিএসখ্যাত এমএ এজাজকে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানো, নৌকা প্রার্থীর এক সমর্থককে কোপানোসহ একাধিক মামলা রয়েছে।
কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম হোসাইন রানা জানান, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর বিতর্কিত এপিএস এমএ এজাজকে পুলিশ হাতেনাতে টাকাসহ গ্রেপ্তার করেছে। তাছাড়া এজাজ কুসুমপুরাসহ আশপাশের এলাকায় ভোটের দিন বিশৃঙ্খলা সৃষ্টি করার আশঙ্কা ছিল।
কুসুমপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকারিয়া ডালিম জানান, শনিবার রাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিলির খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এজাজকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপার জানতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিনের মোবাইলফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa