- - -

ইসলামী ব্যাংকিং ডিপ্লোমার ফল প্রকাশিত

Print News

ইসলামী ব্যাংকিং ডিপ্লোমার ফল প্রকাশিত

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) পরিচালিত ‘ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং’ (ডিআইবি) পরীক্ষার অক্টোবর ২০২৩ পর্বের ফল প্রকাশিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ৩ জানুয়ারি ২০২৪, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। আইবিটিআরএর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাসনাইন আবিদ ও খালেদ মাহমুদ রায়হান, এফসিসিএ এ সময় উপস্থিত ছিলেন। ৩৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ৪৭৯৯ জন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পার্ট-১ এ ৯২২ জন এবং পার্ট-২ তে ৯৮০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa