- - -

কটিয়াদী করগাঁও এ বর্নিল আয়োজনে মিনি নাইট ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

Print News

কটিয়াদী করগাঁও এ বর্নিল আয়োজনে মিনি নাইট ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

 

ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও এ আনন্দ বিলাশ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনি নাইট ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার(০৩জানুয়ারি) রাতে করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্নেক এ্যাটাক কে হারিয়ে সুপার কিং ট্রাইবেকারে ০১ গোলে
জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়।
জাতীয়সঙ্গীত ও করগাঁও সাংস্কৃতিক সংঘের বর্নিল গান পরিবেশনা দিয়ে ফাইনাল ম্যাচটি উদ্ভোধন করেন,সহস্রাম ধূলদিয়া ইউপি চেয়্যারম্যান জনাব মোঃ আবুল কাশেম আকন্দ।প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান জামান,বিশেষ অতিতি হিসেবে ছিলেন,বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের,
কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ঢাকা নিউমার্কেটের সফল ব্যবসায়ী জনাব শাহ আলম সাহেব।বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,করগাঁও ইউ.আ.লীগের সভাপতি লায়ন মোঃ সারোয়ার হোসেন,করগাঁও ইউ.আ.লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান তোতন,যুবলীগ নেতা,সাদেক,বোরহান,আনন্দ বিলাশ স্পোর্টিং ক্লাবের সকল সদস্য বৃন্দ সহ খেলাপ্রিয় স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব শাহ আলম বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত।তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।

খেলা পরিচালনা দায়িত্ব পালন করেন মোঃফরহাদ,অজয় ঘোষ,হৃদয়,হাবিবুর রহমান বাচ্চু,শামীম,ফেরদৌস,হাবীব ও বাবলু।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa