- - -

পাকুন্দিয়ায় সাজাপ্রাপ্ত মাদকের আসামী গ্রেফতার

Print News

পাকুন্দিয়ায় সাজাপ্রাপ্ত মাদকের আসামী গ্রেফতার

 

 

কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা এক বছরের সাজাপ্রাপ্ত মাদকের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৩ জানুয়ারি) বিকালে উপজেলার বাহাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামী শহীদ লিয়াকত আলী (৫৫) উপজেলার বাহাদিয়া এলাকার মৃত সমেদের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোঃ দ্বীন ইসলাম ও সহকারী উপপরিদর্শক মোঃ জুয়েল খাঁন এক বছরের সাজাপ্রাপ্ত আসামি শহীদ লিয়াকত আলীকে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করে। অভিযানে আসামি লিয়াকত গ্রেপ্তার হয়।
ওসি আসাদুজ্জামান টিটু বলেন, লিয়াকত আলী একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাকে বিজ্ঞ আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। সাজা এড়াতে আসামি লিয়াকত দীর্ঘদিন যাবত পালিয়ে ছিল। বিকেলে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa