- - -

ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের ১১, ১২, ২৪, ২৫, ২৬ নং ওয়ার্ড সমূহের কর্মীদের সাথে মতবিনিময়

ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের
১১, ১২, ২৪, ২৫, ২৬ নং ওয়ার্ড সমূহের কর্মীদের সাথে মতবিনিময়

 

চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম আজ ৩ জানুয়ারি ২০২৩ খ্রি. বুধবার সকালে তাঁর নির্বাচনী প্রধান কার্যালয়ে নগরীর ১১, ১২, ২৪, ২৫, ২৬ নং ওয়ার্ড সমূহের কর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে সভাপতিত্ব করেন অত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হারুন ইউসুফ। মতবিনিময়কালে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, ভয়-ভীতি, হুমকি-ধমকি উপেক্ষা করে সকলকে নির্ভয়ে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তাদের এ উচ্ছ্বাসকে ভোটের দিন কাজে লাগাতে হবে। তিনি কর্মীদের ঘরে-ঘরে, জনে-জনে সাক্ষাৎ করে ফুলকপি প্রতীকে ভোট দিতে উৎসাহ যোগানোর দায়িত্ব পালন করার নির্দেশ দেন। জনাব মনজুর আলম বলেন, আমি একজন শান্তিপ্রিয় মানুষ। ভোটারদের উপর আমার শতভাগ আস্থা ও বিশ্বাস। আমি আশা করি ভোটারবৃন্দ ভোট কেন্দ্রে উপস্থিত হলে তারা আমার ফুলকপি প্রতীকেই ভোট দেবেন। অন্যদের মধ্যে মতবিনিময় করেন এম. এ. তাহের, ফেরদৌসী ইউসুফ, মোহাম্মদ ইদ্রিছ, বেলাল আহমদ, বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন, হাজী ইউনুছ মিয়া সওদাগর, রফিকুল ইসলাম, আলী ফজল, আবুল খায়ের, আলী আকবর চৌধুরী সহ অন্যরা।
৪ জানুয়ারি ২০২৪ গণসংযোগ কর্মসূচি বিকেল ২টায় নির্বাচনী প্রধান কার্যালয় থেকে গণমিছিল শুরু হবে। সাগরিকা রোড, সিডিএ মার্কেট, পাহাড়তলী বারকোয়াটার, ঈদগাঁ কাঁচা রাস্তা, মনছুরাবাদ, দেওয়ানহাট, টাইগারপাস, আমবাগান, পাহাড়তলী কলেজ রোড, ওয়ার্লেস মোড়, জাকির হোসেন রোড, ওমেন কলেজ মোড়, জাকির হোসেন বাই লেইন, ২নং গেইট, জিইসি, ওয়াসার মোড়, ইস্পাহানী মোড়, দেওয়ানহাট, বাদামতলী মোড়, আগ্রাবাদ এক্সেস রোড, বড়পোল, নয়বাজার বিশ্বরোড মোড় হয়ে প্রধান নির্বাচনী কার্যালয়ে এসে সমাপ্ত হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ মাহিদুল ইসলাম ফরহাদ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে পৃথক দুটি অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এসব অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই দুটি অভিযান পরিচালিত হয়। ​প্রথম অভিযান (চকপাড়া বিওপি): সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৬:৫০ মিনিটে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে (সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও মালিকবিহীন ১টি মোটরসাইকেল আটক করা হয়।​দ্বিতীয় অভিযান (আজমতপুর বিওপি): একই দিন সকাল ০৮:৫০ মিনিটে আজমতপুর বিওপির আরেকটি বিশেষ টহল দল শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামস্থ পাকা রাস্তায় (সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৮০০ গজ অভ্যন্তরে) অভিযান চালায়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ​উভয় অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Su Mo Tu We Th Fr Sa