- - -

বিজয়ী এর উদ্যোগে ফ্রি হেয়ার রিবন্ডিং এর প্রশিক্ষন প্রদান

Print News

বিজয়ী এর উদ্যোগে ফ্রি হেয়ার রিবন্ডিং এর প্রশিক্ষন প্রদান

 

চাঁদপুরের সরকার নিবন্ধিতিত প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে ১২ জন শিক্ষার্থীকে ফ্রিতে হেয়ার রিবন্ডিং এর বেসিক প্রশিক্ষন করানো হয়।
গতকাল ১ জানুয়ারি রবিবার ১২ ঘটিকায় নতুন বাজারে পৌর মাকেটের ২শ তলায় সেলিম খানের কনফারেন্স রুমে নারীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষন প্রদান করেন।
বেসিক কোর্সটি প্রশিক্ষন প্রদান করেন বিজয়ী এর প্রশিক্ষক সিপি কুইন্স বিউটি পার্লার এর ব্যবস্থাপনা পরিচালক মারিয়া ইসলাম রাত্রি।
“বিজয়ী” এর উদ্যোগে “বিজয়ী তৈরিতে বিজয়ী”- এই স্লোগানে ফ্রি প্রশিক্ষন কর্মশালাটি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সভাপতিত্বে পরিচালনা করেন বিজয়ীর সদস্য সূচনা আক্তার।
বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান ভেন্যুসহ নানাভাবে সাপোর্ট করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এবং চেয়ারম্যান সেলিম খানের প্রতি, প্রশিক্ষক ট্রেইনিদেরসহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- করোনার সময় ২০২০ সাল থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি। বিজয়ী থেকে তৈরি হয়েছে নতুন নতুন নারী উদ্যোক্তা, স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে নারীদের স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে বেশী জরুরি।
তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের পারদর্শী হতে হবে। নারীদের শিক্ষা, প্রশিক্ষন, দক্ষতা ও মেধা দিয়ে নিজস্ব কাজের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করানোর লক্ষ্যে কাজ করছে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা।
প্রশিক্ষন শেষে বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রাপ্তি উপলক্ষে সকল সদস্যদের নিয়ে কেক কেটে জয়িতা সম্মাননা প্রাপ্তি সেলিব্রেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আফরোজা আফরিন, সাথী, শ্রাবন, নাসরিন আক্তার নিরা, আসমা আক্তার, নুসরাত জাহান আখি, সুমাইয়া আক্তার, সঞ্চিতা রানী দাস, শান্তা আক্তার, আমেনা আক্তার, নার্গিস আক্তার, হালিমা আক্তার সহ সংগঠন এর নেতৃবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa