
ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে একাধিক মাদক মামলার আসামী মো.আজগর আলীকে (৫০) অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২জানুয়ারি) দিনগত রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরাতন গেইটের সামনে চট্টগ্রাম -খাগড়াছড়ি সড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র দুই নলা বন্দুক (এলজি) ১টি কালো রংয়ের এবং ১টি সাদা রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের ডাইনজুরি এলাকার মৌলভী তৈয়বের বাড়ীর মোহাম্মদ হোসেনের পুত্র।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন,নাজিরহাট থেকে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। মামলা রুজুর পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
![]()









