- - -

অবৈধ বালু মহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ট্রাক ও স্কেভেটর জব্দ

Print News

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে অবৈধ বালু মহলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে  অবৈধভাবে উত্তোলন কারা ৮৩ হাজার ঘনফুট বালু জব্দ করেছে।

মঙ্গলবার(২ জানুয়ারি)দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার বাগানবাজার ইউনিয়নের চিকনিয়াখীল নামক স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ বালু জব্দ করে। এ সময়  বালু উত্তোলন কাজে ব্যবহৃত
ধ্বংস করা ৭ টি ড্রেজার মেশিনের (২টি জব্দ করা ) ২ টি ট্রাক ও ১টি স্কেভেটার জব্দ করেছে ম্যাজিস্ট্রেট।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  এটিএম কামরুল ইসলাম। তাঁর সাথে উপস্থিত ছিলেন আনসার সদস্যরা।

তিনি বলেন, বাগানবাজার ইউনিয়নের চিকনিয়াখীল নামক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে  ৮৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।  জব্দকৃত বালু সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করে স্থানীয় জনপ্রতিনিধির  জিম্মায় দেয়া হয়েছে।  বাজেয়াপ্ত বালু বিক্রি করে সরকারের অনুকূলে টাকা জমা দেয়ার জন্য নির্দেশনাও প্রদান করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa