- - -

ভোট বর্জন না করে; দেশের স্বার্থে ভোট দিতে আসুন : বাক্কি বিল্লাহ

Print News

ভোট বর্জন না করে; দেশের স্বার্থে ভোট দিতে আসুন : বাক্কি বিল্লাহ

 

লক্ষ্মীপুরের রায়পুরে নৌকা প্রতীকের পক্ষে বিশাল মিছিল বের করে রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে রায়পুর উপজেলা শহরের প্রধান সড়কে এই বিশাল মিছিল বের করেন রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামসেদ কবির বাক্কি বিল্লাহ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে রায়পুর মুড়িহাটায় মিছিল শেষে গণসংযোগের আগে সংক্ষিপ্ত পথসভায় বাক্কি বিল্লাহ বলেন, নয়ন ভাই অনেক উন্নয়ন করেছেন, নয়ন ভাইয়ের কোনো সন্ত্রাসী বাহিনী নেই। সুষ্ঠু নির্বাচন হবে। কোনো রকম অনিয়ম বা সহিংসতা হবে না। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। শেখ হাসিনার পাশে থাকুন, আওয়ামী লীগের পাশে থাকুন। নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। ভোট বর্জন না করে, দেশের স্বার্থে ভোট দিতে আসুন।

তিনি আরো বলেন, আমাদের আসনে (লক্ষ্মীপুর-০২ রায়পুর ও সদর আংশিক) অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন স্বল্প সময়ে ব্যাপক উন্নয়ন করেছেন। রাস্তা-ঘাট থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা সবখানেই তিনি চালিয়েছেন উন্নয়ন কর্মযজ্ঞ।

এছাড়াও, বাজারের বিভিন্ন ব্যবসায়ীর ধারে ধারে গিয়ে নৌকার ভোট চেয়েছেন এই নেতা। এ সময় রায়পুর পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa