
ফটিকছড়ির ত্রিপুরা পল্লীতে Warm love-23’র শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ
সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের পাহাড় বেষ্টিত প্রত্যন্ত অঞ্চল হরিণমারা কুম্ভা রাম ত্রিপুরা পল্লীতে ত্রিপুরা এবং বাঙালি ৯ শত সুবিধাভোগী মানুষের মাঝে শীতের কম্বল এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেছে Warm Love-23 চট্টগ্রামের এসএসসি ২০০২,এইচএসসি ২০০৪ (০২- ০৪ ব্যাচ)বাংলাদেশের সদস্যরা।শনিবার(৩০ডিসেম্বর) সকালে ত্রিপুরা পল্লীতে
শীতবস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিতরণের এ
অনুষ্ঠানের আয়োজন করে (০২- ০৪ ব্যাচ)।
এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওই ব্যাচের শিক্ষার্থী মোজাম্মেল হক অপু। বিশেষ অতিথি ছিলেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান, নারায়ণহাট ইউপির চেয়ারম্যান মো: আবু জাফর মাহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন- গ্রুপ মেম্বার অর্ণন বড়ুয়া, ফয়সাল, অভি, আরিফ রনি, জিকু চৌ:, ইয়াছিন, জনি, শীলা, তাহের, সরোয়ার, সোহাগ, সাইদ, এলিট প্রমুখ।
শীতবস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন,এ শীতবস্ত্র এবং শিক্ষা সামগ্রী প্রত্যন্ত অঞ্চলের অসহায় গরীব মানুষদের জন্য প্রয়োজনীয় পাওয়া।
Warm Love-23 চট্টগ্রাম এর এসএসসি২০০২,এইচএসসি ২০০৪ ব্যাচ বাংলাদেশের এ মহৎ কাজকে ধন্যবাদ জানায়। তারা সামনে আরও বৃহত্তর পরিসরে এ আয়োজন করবে বলে আশাবাদী।
Warm Love-23 চট্টগ্রাম এর এসএসসি২০০২,এইচএসসি ২০০৪ ব্যাচ বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, আমরা প্রায় ১০০০ জনকে কম্বল ও শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং শীত বস্ত্র বিতরণ করেছি। অসহায় মানুষগুলো এসব উপহার পাওয়ার পর যে হাসি ফুটে তাতেই আমাদের আনন্দ।

![]()









