- - -

নড়াইলে ১৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

Print News

নড়াইলে ১৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

 

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শরিফুল শেখ (৩০) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শরিফুল শেখ (৩০) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন পারছাতরা গ্রামের মোঃ শানাল শেখের ছেলে। অদ্য ২৮ ডিসেম্বর রাত ২০ঃ২০ ঘটিকার সময় নড়াইল পৌরসভাধীন কুড়িগ্রাম সাকিনস্থ হাতিরবাগান মোড় নড়াইল এক্সপ্রেস” এর কাউন্টারের সামনে নড়াইল টু যশোরগামী পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অপু মিত্র, এএসআই(নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শরিফুল শেখ (৩০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামী মোঃ শরিফুল শেখ (৩০) এর নিকট হতে ১৩ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa