- - -

সাইকেল স্ট্যান্ড ভেঙে ফেলে পৌরসভা

Print News

রায়পুর আলিয়া মাদ্রাসার সাইকেল স্ট্যান্ড ভেঙ্গে ফেলে পৌরসভা কর্তৃপক্ষ। ঘটনাটি (রায়পুর-লক্ষীপুর) ঐতিহ্যবাহী রায়পুর কামিল মাদ্রাসা বুধবার (২৭ শে ডিসেম্বর ২০২৩) বিকেল ৪.০০ টার সময় সংগঠিত হয়েছে।

এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষদের সাথে যোগাযোগ করলে, তারা বলেন- বাংলাদেশের প্রাচীনতম মাদ্রাসা রায়পুর আলিয়া মাদ্রাসা ১৮৭২ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনামের সাথে এ দেশের মানুষের হৃদয়ে গেঁথে আছে। দীর্ঘদিন মাদ্রাসার শিক্ষার্থীদের সাইকেল রাখার কোনো সু-ব্যবস্থা এবং মাদ্রাসায় কোনো ক্যান্টিন না থাকায় ছাত্র-ছাত্রীদের বাহিরে দোকানে গিয়ে অস্বাস্থ্যকর খাবার খেতে হয় বিধায় মাদ্রাসা কর্তৃপক্ষ নতুন ভবনের দক্ষিণ পাশে ক্যাম্পাসের মধ্যে একটি সাইকেল স্ট্যান্ড এবং ভিতরে একটি ক্যান্টিন টিনশেড নির্মাণ করার উদ্যেগ নিয়ে প্রায় কাজ শেষ পর্যায়ে চলে যায়। তারা আরো বলেন উক্ত জায়গাটি খোলা থাকায় রাত-দিন বহিরাগতরা ভিতরে প্রবেশ করে এবং উক্ত স্থানে কাঁচা বাজার, দোকানপাটের অবশিষ্ট সকল বর্জ্য ও আবর্জনা এখানে ফেলিয়ে রাখে। এমনকি এখানে মানুষ নেশা করে, প্রস্রাব ও পায়খানা পর্যন্ত করে।

যার ফলে পরিবেশ নষ্ট হয়ে বিভিন্ন রোগ ছড়ায়। পরিবেশ দূষিত হয়ে যায়। উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠানে প্রায় ১৩ টি মাদ্রাসার বিভিন্ন পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কর্তৃপক্ষরা বলেন- হঠাৎ করে ২৭-১২-২৩ (মঙ্গলবার) বিকেল ৪ টায় মাদ্রাসা কর্তৃপক্ষদেরকে কোন প্রকার নোটিশ বা মৌখিক সিদ্ধান্ত না জানিয়ে রায়পুর পৌরসভা কর্তৃপক্ষ স্থাপনাটি ভেঙ্গে দেয়। এতে বিষয়টি নিয়ে ছাত্র, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa